বুধবার, 23 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ২:৫৭ অপরাহ্ন

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন আক্তার ৩৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । আজ বুধবার (২৩জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী জানান, তিনি শ্বশুর বাড়ির পাশেই জনৈক সাহারুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন। বুধবার  সকালে ঐ পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সাথে শারমিনের  ঝগড়া হয়। একপর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র বের কর শারমিনের গলায় কোপ দেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক জানান, শারমিনের গলায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত খোকন‌ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

পোরশায় জামাতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ববির ক‍্যাম্পাস তারুণ্যের কন্ঠে সবুজের প্রতিধ্বনি!

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

সৌদিআরব পালাতে গিয়ে হবিগঞ্জের  আ’লীগ নেতা ঢাকায় গ্রেফতার

সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে আওয়ামীলীগ নেতার হামলা, নিহত ২ জামাত কর্মী

বদলির আদেশ হলেও একই থানায় থাকতে ওসির জোর তদবির

ববিতে উপ-উপাচার্য ও উপাচার্যের পাল্টাপাল্টি নোটিশ, যা বলছে আইন

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু