সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অনৈতিকতা রুখতে ডিআইইউ ভিসির কঠোর বার্তা

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ১৯ মে ২০২৫ - ২:৫৫ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলমান শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

 

সোমবার (১৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

 

উপাচার্য বলেন, “ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।”

 

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।

 

এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর জোর দিয়ে বলেন, “সফলতা কেবল সনদে নয়, চরিত্র ও সততার মাধ্যমে অর্জিত হয়। আমরা চাই, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির জন্য গর্বের প্রতীক হয়ে উঠুক।”

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)-এর প্রশংসা করে উপাচার্য বলেন, “এই বিশ্ববিদ্যালয় তোমাদের। বিশ্ববিদ্যালয়ের পরিপূরক হিসেবে তোমরা কাজ করবে এবং সত্য তুলে ধরবে। তোমরা ভালো কাজ করে চলেছো। আমরা চাই ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তোমাদের কার্যক্রম পরিচালনা করো এবং বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর করে তুলতে সাহায্য কর।”

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বেগুনি ব্রোকলি, স্যাভয় ক্যাবেজ ও জুকিনির দেশীয় জাত উদ্ভাবনে কাজ করছে বাকৃবি

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে

মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি অব্যাহত নান্দাইলে

পোরশায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩১৪ জন পরীক্ষার্থী

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

চুনারুঘাটে কালবৈশাখি ঝড়ে গাছপালা লণ্ডভণ্ড বজ্রপাতে কৃষকের মৃত্যু

জয়পুরহাটে স্ত্রীকে দিয়ে সাংবাদিক ও ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা করালেন আ.লীগ নেতা

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু