রবিবার, 1 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেঃ বন্যার আশঙ্কা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ১ জুন ২০২৫ - ৫:৪০ অপরাহ্ন

হবিগঞ্জে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেঃ বন্যার আশঙ্কা নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জে কালনী-কুশিয়ারা ও খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা পাঁচদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের ফলে নদীগুলোর পানি আশঙ্কাজনক হারে বেড়েছে। খোয়াই নদীর তীব্র স্রোতের কারণে এর বাঁধের প্রায় ৪০০ মিটার অংশে ধস নেমেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, পুরো বাঁধটি যদি ধসে পড়ে, তবে আশপাশের অন্তত অর্ধশতাধিক এলাকা প্লাবিত হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রোববার (১ জুন) দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি ২১ দশমিক ২৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। একই সময়ে আজমিরীগঞ্জ উপজেলায় কালনী-কুশিয়ারা নদীর পানি ৫.৪৯ মিটার উচ্চতায় ছিল, যা বিপৎসীমার চেয়ে ৪৪ সেন্টিমিটার বেশি। এর আগের দিন শনিবার সন্ধ্যা ৬টায় চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১১৪ সেন্টিমিটার ওপরে এবং আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে ছিল। হবিগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. একরামুল হক বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের কারণে খোয়াই ও কালনী-কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। এদিকে সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০০ মিটার জায়গাজুড়ে ধস নেমেছে। প্রস্থের দিক থেকে বাঁধের কয়েক ফুট অংশ ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। পুরো বাঁধ ধসে গেলে আশপাশের অন্তত ৫০টি গ্রাম সরাসরি প্লাবনের ঝুঁকিতে পড়বে। তবে হবিগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, প্রায় ৩০ মিটার জায়গাজুড়ে বড় ধরনের ধস দেখা দিয়েছে। আমরা বালুভর্তি জিও ব্যাগ ফেলে তা মেরামতের কাজ শুরু করেছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় রাস্তা সংস্কারের জন্য আবেদন ও দাবি এলাকাবাসীর

৮৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বাকৃবির টাঙ্গাইল সমিতি

বৈশাখের রঙে রঙিন ডিআইইউ, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উদযাপন

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন

ময়মনসিংহ ডিবি ও র‌্যাব-১৪ জালে ০৫ ছিনতাইকারী’

নারায়ণগঞ্জে দুটি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: ডিসি

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা কাওসার গ্রেপ্তার, সম্পত্তি দখল নিয়ে সেন পরিবারের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম

নানা আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

লাম্পি স্কিন ডিজিজ ও পিপিআর প্রতিরোধে বাকৃবির টিকাদানের উদ্যোগ