বৃহস্পতিবার, 31 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চুরির টাকা উদ্ধার করলো পুলিশ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ - ৮:৪০ পূর্বাহ্ন

মো : গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:

চুরির টাকা উদ্ধার করলো পুলিশ। রাজশাহীর তানোর উপজেলা সদর সব-রেজিষ্টার অফিসের বারান্দা থেকে চুরি হওয়া ১১লাখ ৩০হাজার টাকার মধ্যে ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম আরজেদ আলী(৪৪)। সে বাধাইড় ইউনিয়নের উচাডাঙা গ্রামের সাইদুর রহমানের ছেলে। গতকাল বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, চলতি মাসের (২৮ জুলাই) সোমবার রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী মোসাঃ মাবিয়া(৬৫) তানোর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির ১১লাখ ৩০হাজার টাকা নিয়ে বসে ছিলেন দলিল সম্পাদনার জন্য। এসময় তিনি অন্যমনস্ক হওয়া মাত্র টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও হয়ে যায় চোর। এঘটনায় ভুক্তভোগী মাবিয়া তানোর থানায় অভিযোগ দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার দুই দিনের মধ্যে ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। বাকি টাকা সহ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার পর থেকেই অভিযান পরিচালনা করা হচ্ছে। বাকিদেরকেও গ্রেফতার করা সহ টাকা উদ্ধারে অভিযান চলছে। আশা করা যাচ্ছে দ্রুত সকল অপরাধীদের গ্রেফাতর করা হবে। এ বিষয়ে আরও তদন্ত চলছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

কুবিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ধামাইল উৎসব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, মানবপ্রাচীর গড়ে প্রতিরোধ স্থানীয়দের

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

বাকৃবিতে নতুনদের ক্লাস শুরু ৬ জানুয়ারি

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার অভিযোগে ২ জন গ্রেফতার

দিরাইয়ে সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলা: চাও মিয়া ও আজাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

ইবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে এক যুবক আটক

বৃষ্টিতে ভেজা গল্পগুলো, মাভাবিপ্রবির আকাশতলে