বৃহস্পতিবার, 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুমিল্লা থেকে ঢাকায় বাস সার্ভিস চালুর দাবিতে কুবি উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ - ১:০৯ অপরাহ্ন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা কুমিল্লা থেকে ঢাকায় সপ্তাহে একদিন (শুক্রবার অথবা শনিবার) বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্মারকলিপিতে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে সেই স্মারকলিপি উপাচার্য বরাবর প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা দেশের রাজধানী হওয়ায় বিভিন্ন চাকরির পরিক্ষা, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা এমনকি গবেষণা উপস্থাপনার মতো কাজে প্রতিনিয়ত যেতে হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস না থাকা এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা না থাকার ফলে এসব কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস চালু হলে শিক্ষার্থীরা সহজেই এসব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ মিয়া কাউসার বলেন, ‘ঢাকায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন বিতর্ক, রচনা প্রতিযোগিতা, কুইজ, এবং গবেষণা উপস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। একইসঙ্গে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা বিষয়ক সেশনে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আমাদের যারা সিনিয়র আছেন, প্রায় প্রতি সপ্তাহেই উনাদের একটা চাকরির পরিক্ষা থাকে ঢাকাতে। কুবি রাজধানীর খুব বেশি দূরে নাহ। প্রশাসনের স্বদিচ্ছা থাকলেই ঢাকাগামী বাস দেয়া সহজ একটা বিষয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এই নজির আছে।’

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আমরা অনুমোদনের জন্য চেষ্টা করছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই উদাহরণ আছে, আমরা সেটি দেখাতে পারব। সরকার যদি অনুমোদন দেয় তাহলেই হয়ে যাবে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বজ্রপাত—নীরব ঘাতক, বাঁচতে হলে জানতে হবে সতর্কতা

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

নড়াইলে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

ঈদুল আজহা উপলক্ষে ৩ গরু, ১ খাসি কোরবানি দিলো বাকৃবি ছাত্রশিবির

যশোরে সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের পাশে আমরা’ উদ্যোগে মাস ব্যাপি শীতবস্ত্র বিতরণ উদ্বোধন

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে স্থান পেল যবিপ্রবি

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মিছিল