বৃহস্পতিবার, 8 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহ জেলার ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’র নতুন আহবায়ক কমিটি গঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ - ১১:১২ অপরাহ্ন

দেশের চিন্তাশীল ও বুদ্ধিজীবী জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত সংগঠন “মুক্ত চিন্তা বাংলাদেশ”-এর ময়মনসিংহ জেলা শাখার ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুছ। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

বৃহস্পতিবার (৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

“মুক্ত চিন্তা বাংলাদেশ”এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কাশেম হায়দার স্বাক্ষরিত নতুন কমিটিতে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, লেখক, গবেষক, সাংবাদিক ও সমাজসেবকরা অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হিসেবে প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান ও অধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক দায়িত্ব পালন করবেন।                

তাছাড়া অধ্যক্ষ ড. মো. শাহজাহান, অধ্যক্ষ ড. মোশাররফ উদ্দিন ভূঁঞা, অধ্যক্ষ ড. মো. সামছুল আলম ভূঁঞা, অধ্যক্ষ ড. হুমায়ুন কবীর, অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, ডা. পারভেজ শামস, অধ্যক্ষ ড. মো. আমীর হোসেন, অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ (লিটন), অধ্যক্ষ ড. মো. শহীদুল ইসলাম, ডা. ঈশা খান রাজ, কৃষিবিদ ড. মো. ছরোয়ার হোসেনসহ মোট ৫৬ জন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য সচিব ও বাকৃবির অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, “আমরা চাই চিন্তা ও গবেষণার মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’ কেবল একটি সংগঠন নয়, এটি একটি চেতনাকে ধারন করে—যেখানে বুদ্ধিবৃত্তিক চর্চা, সাহসী মতামত, এবং সমাজের নানাবিধ সংকটের গঠনমূলক সমাধানই আমাদের পথচলার মূল চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, চিন্তা-ভাবনার স্বাধীনতা থাকলেই একটি জাতি সত্যিকার অর্থে উন্নত হতে পারে।”

প্রসঙ্গত, লেখালেখি, গবেষণা এবং সমাজের বিভিন্ন সেক্টর নিয়ে গবেষণা ও নীতিগত পর্যালোচনাই সংগঠনটির উদ্দেশ্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

হাবিপ্রবিতে বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বাকৃবিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী মতবিনিময় সভা

রাবি সায়েন্স ক্লাব আয়োজিত ‘ন্যাশনাল ফিয়েস্টা’ শুরু শুক্রবার, চলবে ৩দিন

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল হাসান

পাবিপ্রবিতে প্রথমবারের মতো আইসিই অ্যালামনাই রিইউনিয়ন উৎযাপন

নারায়ণগঞ্জে আবারও করোনা আতঙ্ক, প্রস্তুতির ঘাটতিতে জনমনে শঙ্কা

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবির শিক্ষার্থীরা