শনিবার, 3 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ৩ মে ২০২৫ - ৬:০৩ অপরাহ্ন

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ
ল্যাব টেকনিশিয়ান সহ মেডিকেল ইকুইপমেন্ট না থাকার অভিযোগে হবিগঞ্জ শহরের মায়ের হাসি ডায়গনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা  জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 
শনিবার দুপুরে সেনবাহিনী-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এ জরিমানা করেন।
অভিযান সুত্র জানায়, এ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে নানা বয়সী নারী-পুরুষকে। যাদের কাজই হলো সরকারি হাসপাতাল ঘুরে নানা প্রলোভনে রোগীকে তাদের প্রতিষ্ঠানে নিয়ে আসা। অভিযানকালে ৩০-৩৫ জনের একটি দালালদের তালিকা পাওয়া যায়।
বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা অভিযানকালে জানান, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা অনেক ব্যক্তিকে নানা প্রলোভন দেখিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। অনেকে তাদের এই ফাঁদে পা বাড়ান। পরে উন্নত সেবার নামে পরীক্ষা নিরীক্ষার নামে নানাভাবে খরচ করানো হয় টাকা। তাদের এই ফাঁদে সবচেয়ে বেশি পড়েন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগী ও স্বজনরা।
বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক) দালালের দৌরাত্ম্য রয়েছে সদর হাসপাতালে।  অভিযোগ উঠেছে সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্য কর্মীদের বিরুদ্ধেও৷
রোগীরা বলছেন, একটি চক্রের কারণে হাসপাতালে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন না। বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়। ফলে অতিরিক্ত টাকা গুনতে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা।
আবু হাসিব খান চৌধুরী পাবেল
হবিগঞ্জ
০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রাউড অফ পটুয়াখালী টিমের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনী

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

আদালতপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

ডিআইইউ শিক্ষার্থীর মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

ভাষা শহীদদের স্মরণে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

বাইক ছিনিয়ে নিতে বাইক রাইডারকে হত্যা: পিবিআই