শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চুনারুঘাট সীমান্তে ফের ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বিএসএফ ২ জন আহত 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ২:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বিএসএফ। তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান। (৩০ মে) শুক্রবার ভোরে কোন এক সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ।

বিজিবি রেমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে ২২ জন (পুরুষ-০৯ জন, মহিলা-০৮ এবং শিশু-০৫) নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ, পরিচয় জানা ও অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশ-ইন করেছে। সাথে সাথে বিজিবিকে খবর দেই। খবর পেয়ে বিজিবি সদস্যরা গঠনস্থলে গিয়ে তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জঙ্গলে উপজাতীয় ত্রিপুরাবাড়িতে রাখা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জন কে পুশ-ইন এর বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি

পবিপ্রবি ভিসির নববর্ষের কার্ডে খুশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

ডিআইইউ’তে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’ শুরু: ফুটবল উন্মাদনায় অর্থনীতি বিভাগ

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ

শিক্ষা ও গবেষণায় দেশে দ্বিতীয় বাঘের কঙ্কাল প্রস্তুত

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ শিক্ষার্থী

দূর্ঘটনায় লাশ হয়ে বাড়িতে আসলো চঞ্চল