বুধবার, 16 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ - ৯:৩১ পূর্বাহ্ন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেরেবাংলা হল থেকে গাঁজা সেবনের অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে হলের ১১৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আশরাফুল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার কাছ থেকে দুটি স্মার্টফোন ও একটি ইলেক্ট্রনিক মাদক সেবন ডিভাইস জব্দ করা হয়েছে। জানা যায়, আশরাফুল ইসলাম শেরেবাংলা হলের ১১৬ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। পূর্বে তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ থাকায় হল প্রশাসন তাকে পর্যবেক্ষণে রাখে এবং অভিযোগের ভিত্তিতে গত ১৪ এপ্রিল সোমবার রাতে হল প্রভোস্ট আনসারসহ সংশ্লিষ্টরা রুমে উপস্থিত হন। এ সময় আশরাফুলকে গাঁজা সেবনের অবস্থায় আটক করা হয়। আটকের পর আশরাফুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে মাদক সেবনের বিষয়টি স্বীকার করে এবং ক্ষমা চান।

এ বিষয়ে শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “তথ্যের ভিত্তিতে আমি আনসার এবং একজন গার্ডসহ ১১৬ নম্বর রুমে যাই। রুমে নক করার পরও সে দরজা খুলতে পাঁচ থেকে সাত মিনিট সময় নেয়। তখন আমরা বাইরে থেকেই গাঁজার গন্ধ পাই। পরে সে পারফিউম লাগিয়ে ও কয়েল জ্বালিয়ে গন্ধ ঢাকার চেষ্টা করে। আশপাশের রুমের শিক্ষার্থীরাও জানিয়েছে, ওই রুমে নিয়মিত গাঁজা সেবন করা হয়। পরে সে আমাদের কাছে গাঁজা সেবনের কথা স্বীকার করে এবং ক্ষমা চায়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ইলেক্ট্রনিক মাদক সেবন ডিভাইস জব্দ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা আগামীকাল অফিস খোলার পর নেওয়া হবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণের শাস্তির বিষয়ে ইসলামের বিধান কি?

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

বেরুবাড়ি ইউনিয়নে বিএনপির ইট বিতর্ক: এলাকায় চাঞ্চল্য

গাজায় ইসরায়েল-আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন

স্বাধীনতার পর যশোরে প্রথম পুলিশ প্রশাসনের প্রধান নারী এসপি রওনক জাহান

জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ