শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে চলার নির্দেশনা থাকলেও সেই নির্দেশনার তোয়াক্কা করছেন না কুড়িগ্রামের উলিপুরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় চলতেছে শিক্ষকদের সমন্বয় করা সময়ে। শিক্ষক সহ সকল কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টায় উপস্থিত হয়ে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করার নিয়ম থাকলেও ১০ টায় এসে ১ টায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান প্রত্যেক শিক্ষক কর্মচারীরা। এতে বিপাকে পড়তেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ব্যাহত হচ্ছে শিক্ষার মান।

সরেজমিনে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসা, মাটিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কাজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজলডাঙ্গা ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমানন্দ মধ্যপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২ টার দিকে গেলে বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেনিকক্ষ সহ বিদ্যালয় এর মুল ফটকে তালা ঝুলতে দেখা যায়। এমনকি পাওয়া যায়নি কোন শিক্ষক কর্মচারীর উপস্থিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মুঠোফোনে ফোন দিয়ে বিদ্যালয় ছুটির কারন জানতে চাওয়া হলেও সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেন নি তারা।

মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বই স্বল্পতার কারনে আমরা যোহরের নামায আদায় করে মাদ্রাসা ছুটি দিয়ে চলে যাই। আমি আজ মাদ্রাসা ছুটি দিয়ে ব্যক্তিগত মিটিং এ আছি।

পরবর্তীতে গনমাধ্যম কর্মীদের আসার কথা শুনে বাসা থেকে চলে আসেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আবু হোসেন আবু, তিনি উপস্থিত গনমাধ্যম কর্মীদের জানান, আমরা যোহরের নামায আদায় করে মাদ্রাসা ছুটি দিয়ে চলে যাই। এই বিষয়ে শুধু অধ্যক্ষ না আমরা সকল শিক্ষক মিলে এই সিদ্ধান্ত নিয়েছি ।

মাটিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বই না থাকায় আমি স্কুল ছুটি দিয়ে চলে আসছি। সবাই এভবেই স্কুল চালায় তাই আমিও চালাই। আর আজকে আমি বিদ্যালয় ছুটি দিয়ে ব্যক্তিগত একটা মিটিং এ আছি।

উমানন্দ মধ্যপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও পাওয় যায় নি।

কাজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মুঠোফোনে বলেন, আমি ব্যক্তিগত কাজে ব্যাংকে আসছি। বিদ্যালয়ে অন্য শিক্ষক না থাকার কারনে বিদ্যালয় ছুটি দিয়ে চলে এসেছি এবং বিদ্যালয় ছুটি দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে মুঠোফোন সংযোগটি কেটে দেন।

এসব বিষয়ে উক্ত ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী বলেন, প্রত্যেক শিক্ষককে ৯ টা থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করতে হবে। এই সময়ের আগে বিদ্যালয় ছুটি দিতে পারবেন না। বিদ্যালয় ছুটি দেয়ার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, নির্ধারীত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেয়ার কোন নিয়ম নেই। আমি প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে বলে দিয়েছি যেনো ওনারা নির্ধারীত সময় পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪, নিহতদের বাড়িতে শোকের মাতম 

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাবি শাখা ইসলামী ছাত্রশিবির

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন

নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে যবিপ্রবি শিক্ষার্থী সজীব হোসেন উদ্ধার

পাঁচবিবিতে আপন‌ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুটেক্সে ফরম পূরণে ভোগান্তি, নেই প্রশাসনের সদিচ্ছা

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান