শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জীববৈচিত্র্য সংরক্ষণে ‘সংবাদ সম্মেলন ও নগর যুব সংলাপ’ অনুষ্ঠিত

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ৯:১২ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অডিটোরিয়ামে গতকাল শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো “নগর যুব সংলাপ: পরিবেশ ও জীব বৈচিত্র্য” শীর্ষক এক বিশেষ আলোচনা ও সংবাদ সম্মেলন। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ঢাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যুবসমাজের ভূমিকা তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়া, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণ কর্মীরা অংশ নেন। ব্রাইটার্স, ওয়েবি ফাউন্ডেশন, ইউথ চেইঞ্জ সোসাইটি বাংলাদেশসহ একাধিক সংগঠন এই সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সংলাপে মূলত জলবায়ু পরিবর্তনের ফলে নগর জীবনে উদ্ভূত সমস্যাগুলো এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা হয়। তরুণ স্বেচ্ছাসেবীরা নগর জীববৈচিত্র্য রক্ষায় তাদের ভাবনা ও উদ্যোগ তুলে ধরেন। উপস্থিত অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবসম্মত সমাধানের পথনির্দেশনা দেন। সংলাপে বিশেষজ্ঞরা পরিবেশবান্ধব নগর উন্নয়ন, গাছপালা সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়েও দিকনির্দেশনা দেন। তারা বলেন, নগরায়ণের ফলে প্রকৃতি ক্ষতির মুখে পড়ছে, যা মানুষের সুস্থ জীবনযাত্রার জন্য হুমকি। তাই তরুণদের সক্রিয় ভূমিকা রাখা জরুরি।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। সংলাপটি তরুণদের পরিবেশ সুরক্ষায় সচেতন করার পাশাপাশি, নগর জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে উৎসাহিত করবে বলে আশা করা যায়। 

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণদের এ বিষয়ে সম্পৃক্ত করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে উন্মোচিত বিজয় ২৪ চত্বর

গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটে ইবি শিক্ষার্থীদের সংহতি

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার অভিযোগে ২ জন গ্রেফতার

বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

গ্রেপ্তার হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮