সোমবার, 21 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নেতৃত্বে আশিক ও হাবিব

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২১ জুলাই ২০২৫ - ৯:৪১ অপরাহ্ন

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগ সমিতি এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বিভাগের ১৩০ জন শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে ১৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে মো. আশিক মিয়া সহ সভাপতি (ভিপি) পদে এবং মো. ইয়াছিনুল হাবিব সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়। 

 

 

নবনির্বাচিত কমিটিতে আরো রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম রিমন, কোষাধ্যক্ষ পদে মো. আরমান আলী, দপ্তর সম্পাদক পদে মো. মনিরুল হাসান মুন্না, ক্রীড়া সম্পাদক পদে মো. সারোয়ার হাসান সজীব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে রোশান আরমান খান আদিব, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে মো. আল আরাফাত চৌধুরী, পাঠকক্ষ ও সেমিনার সম্পাদক পদে শাকের ইসলাম শান্ত, ছাত্রী সম্পাদিকা পদে সূর্বনা আক্তার এবং বিভাগের চারটি ব্যাচ থেকে ২ জন সদস্যসহ ১৯ সদস্যের কমিটি গঠিত হয়৷   

 

নির্বাচনে বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম ও প্রভাষক আতিকুর রহমান দায়িত্ব পালন করেন৷ 

 

 

নবনির্বাচিত কমিটির সহ সভাপতি মো. আশিক মিয়া বলেন, “ডিপার্টমেন্টের প্রতিটি কার্যক্রম যেন সঠিক ও সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেদিকে আমাদের সর্বদা নজর থাকবে।ডিপার্টমেন্টের উন্নয়ন ও অগ্রগতির জন্য আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবো৷”

 

সাধারণ সম্পাদক মো: ইয়াছিনুল হাবিব বলেন “‎এটি আমার জন্য একটি বড় দায়িত্ব। ‎ভবিষ্যতে আমি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পরিকল্পিতভাবে কাজ করব এবং আমি বিশ্বাস করি—সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের প্রকৃত সাফল্য।”

 

উল্লেখ্য, জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির মূল উদেশ্য শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব সৃষ্টি করা৷  শিক্ষার্থীদের সংঘবদ্ধ জীবনবোধ সৃষ্টি করা, সামাজিক যোগাযোগ, সেতু বন্ধন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ও এর ব্যবহার বিধি জানার আগ্রহ সৃষ্টি করা, উদ্যেক্তা মনোভাব গড়ে তোলা এবং বিভাগীয় শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ সংরক্ষণ করা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

ববি শরীয়তপুর জেলা ছাত্রকল‍্যাণ পরিষদের নেতৃত্বে নাবেরী-অনামিকা

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

ক্লাসে ফেরার দিন-তারিখ নিয়ে অনিশ্চয়তা বুটেক্স শিক্ষার্থীদের

নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

দুর্নীতির মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে

ডিআইইউ ক্যান্টিন পরিদর্শনে প্রক্টোরিয়াল টিম: মানোন্নয়নের অঙ্গীকার

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার লিখন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা