রবিবার, 16 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ১৬ মার্চ ২০২৫ - ১০:২৮ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারডোব মৌজায় টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত পণ্য গোপনে বিতরণ করে চেয়ারম্যান, মেম্বার ও ডিলার মিলে আত্মসাৎ করেছেন।

১৩ মার্চ ২০১৫ তারিখে ০৪ নং ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত পণ্য কার্ডধারীদের না জানিয়ে গোপনে বিতরণ করা হয়। স্থানীয়রা জানতে পেরে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাইলে তিনি সঠিক জবাব দিতে ব্যর্থ হন।

এলাকাবাসীর দাবি, এই অনিয়মের কারণে প্রকৃত কার্ডধারীরা তাদের প্রাপ্য পণ্য থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগ রয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সময় চেয়ারম্যান অবৈধভাবে প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন।

দেলওয়ার হোসেন, নওশাদ আলী, আফজাল হোসেন, নুর ইসলামসহ ১৫ জন অভিযোগকারী কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এলাকাবাসী এখন জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

টানটান উত্তেজনায় শেষ হল বুটেক্সসাসের ফুটবল টুর্নামেন্ট

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বানে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম নিহত

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত

গবেষণার জন্য প্রণোদনা পাবে শিক্ষার্থীরা : যবিপ্রবি উপাচার্য

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার অর্জন