শুক্রবার, 9 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বানে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৯ মে ২০২৫ - ১১:৪৮ অপরাহ্ন

 মো. জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি:

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ মে) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়—
“জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে”,
“আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”,
“One Two Three Four, আওয়ামী লীগ No More”,
“রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”,
“আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না”,
“২৪-এর বাংলায়, সন্ত্রাসের ঠাঁই নাই”,
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”,
“ক্ষমতা না জনতা, জনতা জনতা”— প্রভৃতি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালিয়ে গেলেও এখনো তাদের বিচারের কোনো অগ্রগতি নেই। হাজারো শিক্ষার্থীর রক্ত ঝরার পরও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”
তারা আরও বলেন, “আমরা জানতে চাই— আর কত রক্ত ঝরলে বিচার হবে? আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিচার বিলম্বে আমরা আর শান্ত থাকব না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে, যাতে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও বিচারপ্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আন্দোলন আরও তীব্র হবে এবং ছাত্র-জনতা ঘরে ফিরবে না।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছেন— বিচারে দেরি হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের ৪ দফা দাবি

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক হেনস্তা: ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি ও আলোচনা সভা

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বরগুনায় আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান

কারিশমা দেখাচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র “কাসেম বাসির” আতঙ্কে আমেরিকা-ইসরায়েল

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

পাবিপ্রবির গণরুম যেন জেলখানা: মানবেতর জীবন শিক্ষার্থীদের

যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত