বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:০৩ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক ইউনিটের (এ ও বি ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকাল ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত ‘এ-০১’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যবিপ্রবি সহ মোট পাঁচটি কেন্দ্রে। অন্যান্য কেন্দ্রগুলো হল, শাবিপ্রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। যবিপ্রবি কেন্দ্রে ‘এ-০১’ ইউনিটে ৩ হাজার ৭৮০ জন ও ‘বি’ ইউনিটে ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ বিষয়ে যবিপ্রবি ভর্তি পরীক্ষার কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় দুই ইউনিট মিলিয়ে প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, শাবিপ্রবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ হার বৃদ্ধি সহ নানাবিধ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে আর্চ ব্রিজ পকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ করলেন বক্ষপুত্র সুরক্ষা আন্দোলন

আজ পবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ইমাদুল প্রিন্সের বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংয়ে শীর্ষে যবিপ্রবি

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৮ জন গ্রেফতার

শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ