বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঝিনাইদহের সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ১১:৩১ পূর্বাহ্ন

জাল দলিলের মাধ্যমে যশোরের হামিদপুরের একটি জমি দখলের অভিযোগে ঝিনাইদহের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শহরের কাজীপাড়া আজিজ সিটির মৃত শেখ আব্দুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।

অপর আসামিরা হলো, যশোর সদরের এনায়েতপুর গ্রামের শেখ নিজাম উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, শহরের পুরতন কসবা কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের আবু বক্কার ভুইয়ার ছেলে শাহীন ইকবাল ও দলিল লেখক কাজী রবিউল ইসলাম। 

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের হামিদপুর মৌজার আরএস ৩০৭৭ দাগের ২৩ শতক জমি ২০১২ সালের ১১ মার্চ কবলা দলিলমূলে ক্রয় সূত্রে মালিক ফারজানা ইকবাল। জমি কেনার পর তিনি গাছ লাগিয়ে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছেন। ২০২০ সালের ২১ অক্টোবর আসামিরা জালজালিয়াতি করে ফারজানা ইকবালকে দাতা ও তার মামা জাকির হোসেনকে গ্রহীতা করে একটি অফেরতযোগ্য পাওয়ার অব এ্যাটর্ণী দলিল রেজিষ্ট্রি করেন । এ দলিলে সাক্ষী, সনাক্তকারী ও দলিল লেখক হিসেবে উল্লেখ করা হয় আসামি রবিউল ইসলাম, শাহিন ইকবাল ও কাজী রবিউল ইসলামকে। পাওয়ার অব এ্যাটর্ণীর ২০ দিন পর ২১ অক্টোবর আসামিরা একে অপরের সহযোগীতায় জালিজালিয়াতির মাধ্যমে জাকির হোসেনকে দাতা ও নাসের শাহরিয়ার জাহেদীকে গ্রহীতা করে একটি বকলা দলিল করেন। গত ২২ ডিসেম্বর আসামিরা মরহুম জাকির হোসেনের ছেলে সিয়ামকে দলিলের বিষয়টি অবহিত করলে ফারজানা ইকবাল অবহিত হন। এরপর ফারজানা ইকবাল রেজিস্ট্রি অফিস থেকে পাওয়ার অব এ্যাটর্ণী ও কবলা দলিলের নকল তুলে জালজালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে এ মামলা করেছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে কেন্দ্রীয় গবেষণাগার স্থাপনের দাবি বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইদের ছুটিতে বাড়ির পথে বুটেক্স শিক্ষার্থীরা

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল

আল কাসামের ভূত খ্যাত ‘আজ আল-দ্বীন হাদ্দাদ’ এখন হামাস প্রধান

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি