সোমবার, 28 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ - ১:১৫ অপরাহ্ন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ছোঁয়াচে রোগ ‘ব্যাপকভাবে’ ছড়িয়ে পড়েছে। চর্ম রোগটির নাম ‘স্ক্যাবিস’। এতে বেশি আক্রান্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন। তিনি বলেন, ‘শত শত চর্ম রোগের মধ্যে সবচেয়ে ছোঁয়াচে রোগটির নাম স্ক্যাবিস। গত বৃহস্পতিবার রাবি চিকিৎসা কেন্দ্রে রোগী দেখছিলাম। একের পর এক এই রোগে আক্রান্ত রোগীরা এসে হাজির। বিভিন্ন হল, মেসে বসবাসরত ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ছোঁয়াচে রোগ।‘ রোগটির বর্ণনা দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, ‘আঙ্গুলের ফাঁকে, কব্জির সামনে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি নিয়ে শুরু হয়ে যায় এই রোগ। বিশেষ করে রাতের বেলায় চুলকানির মাত্রা ছাড়িয়ে যায়। ক্লোজ কন্টাক্টে যারা থাকেন তাদের মধ্যে রোগটি ছড়িয়ে যাওয়ার মাত্রা অনেক বেশি।’ চিকিৎসা নিতে আসা রোগীদের সতর্ক করে দিয়ে ডা. মাশিহুল আলম বলেন, ‘রাবি চিকিৎসাকেন্দ্রে আমার চেম্বার সামনে যারা অপেক্ষমান থাকেন, তারা একটু দূরত্ব বজায় রেখে বসবেন। তা না হলে আপনার পাশের রোগীর মধ্যে এই রোগ ছড়িয়ে যাবে।’ মেডিকেল সেন্টারের রোগটির ওষুধ থাকার বিষয়ে ডা. মাশিহুল আলম বলেন, ‘অবাক করা বিষয় হলো এই রোগের কোনো ওষুধ চিকিৎসাকেন্দ্রে নেই। তাই বেশি দেরি না করে প্রধান চিকিৎসক ডাক্তার মাফরুহা সিদ্দিকা লীপির কাছে জরুরিভিত্তিতে এ রোগের ওষুধগুলো ছাত্র-ছাত্রীদের জন্য রাবি চিকিৎসাকেন্দ্রে সরবরাহ করার অনুরোধ জানালাম।’ ডা. মাশিহুল আলম আরও বলেন, ‘তিনিও (প্রধান চিকিৎসক) দেরি করেননি। শুক্র-শনি এই দুদিন ছুটি থাকলেও এর মাঝেই এই ওষুধগুলো কেনার ব্যবস্থা করে ফেলেছেন এবং সকল ওষুধ আমাদের ফার্মাসিস্ট মোস্তাকের হাতে তুলে দিলেন। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার এই স্কেবিস রোগের চিকিৎসাসহ সকল ওষুধ রাবি চিকিৎসাকেন্দ্রেই পাবেন। তাই প্রধান চিকিৎসককে ধন্যবাদ জানাতেই হচ্ছে।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ, ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু

নড়াইলে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রবীণ শিক্ষক ফজলুল হক আর নেই

মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের সাথে মোলভি বাড়ি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জন কে যাবজ্জীবন কারাদণ্ড

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইবির তিন শিক্ষার্থী

ভোররাতে বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস চুরি