মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষককে অপমান, অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ৭:০৩ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুজীববিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তারকে অপমানের অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ঘটনার সাথে জড়িতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার দাবি জানান আন্দোলনকারীরা।

 

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে বিক্ষোভ করে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘সমন্বয়ক তো বিলুপ্ত নতুন হায়েনার রাজত্ব’, ‘নেমপ্লেট ভাঙলো কারা? সন্ত্রাসীদের দোসর যারা’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’,  ‘শিক্ষকের লাঞ্চনা মানি না মানব না’, ‘শিক্ষকদের অপমান শিখিয়েছে কোন শয়তান’, ও ‘সমন্বয়কের লেবাসে ছাত্রলীগ কেন ক্যাম্পাসে’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

 

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন। তবে আন্দোলনকারীদের শান্ত করতে ব্যর্থ হয়ে ফিরে যান তাঁরা। এরপর প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

 

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী যারা আমাদের বিভাগে এসে শিক্ষকের নেমপ্লেট খুলে ফেলার মতো সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং সম্মানীত শিক্ষকদের হুমকি দিয়েছে তাদের বিচার করতে হবে। এছাড়া এসব সমন্বয়ক নামধারী কর্তৃক শিক্ষকের নেমপ্লেট খোলা ও আমাদের শিক্ষক লাঞ্চনাকারীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। ঢালাও ভাবে অভিযোগের ভিত্তিতে প্রমাণ ছাড়া মব জাস্টিস বন্ধ করতে হবে।

 

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি ও তোমাদের তিনটি দাবিনামা পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তোমরা একটি লিখিত অভিযোগ দাও। আমি তদন্ত কমিটি গঠন করে দিবো, ঘটনার তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করবো।

 

উল্লেখ্য, যবিপ্রবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাঁর ছবি পদদলিত করেছে যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরা। এ সময় ড. আনোয়ার হোসেনকে অনুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার সরাসরি শিক্ষক দাবি করে লিফটের দরজার সামনে ফ্লোর থেকে সাবেক উপাচার্যের ছবিটি তুলে নেন। এর প্রেক্ষিতে ড. সেলিনা আক্তারের অফিস কক্ষের নেম প্লেট খুলে ফেলে তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে গ্রেপ্তার

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত

যবিপ্রবিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত

নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু

বরেন্দ্র অঞ্চলে ছাগল পালন করে সাবলম্বী