শুক্রবার, 23 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মোহনপুরে দেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৪ জন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ২৩ মে ২০২৫ - ৯:৪৩ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

মোহনপুরে দেশী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন ৪ জন। রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ মিমাংসার সময় সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করায় ৪ জনকে আটক করে স্থানীয় জনতা।

এসময় ২ জনের মধ্যে একজনের স্কুল ব্যাগে ককটেল পাওয়া গেছে। অন্যান্যদের কাছে পাওয়া গেছে দেশিয় অস্ত্র। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের থানায় নিয়ে আসেন।

মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, দুই জনের মধ্যে একজনের স্কুল ব্যাগে ককটেল পাওয়া গেছে। ব্যাগে কি পরিমান ককটেল আছে তা বোম ডিস্পোজাল ইউনিট আসলে বলা যাবে। বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে অল্প কিছুক্ষনের মধ্যে তারা থানায় আসবে। যাদের কাছ থেকে ককটেল পাওয়া গেছে তাদের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ।

একজন মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির চাঁদপুর ল পাড়া গ্রামের কামাল হোসেন এর ছেলে আলিফ হোসেন (১৯), অন্যজন পবা আরএমপি থানাধীন নওহাটা শ্রীপুর গ্রামের বেলাল হোসেন এর ছেলে মারুফ মোর্তজা (২৭) অন্যান্যদের নাম এখনো জানা যায়নি।

ওসি জানান, বোম ডিস্পোজাল ইউনিট এসেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আর অধিকতর তদন্ত চলছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি ভিসির

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

বশেমুরবিপ্রবিতে ইন্টারনশনাল একাউন্টটিং ডে পালিত

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

ফুলবাড়ীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

শেকৃবি থেকে গ্রেফতার আ.লীগের লিফলেট বিতরণকারী সেই মুকিব মিয়া

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক