বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি ঘোষণা

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ১০:৫৪ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাব ২০২৪-২০২৫ সেশনের জন্য শেখ জামির হোসেনকে সভাপতি ও তাহমিদ হোসেন আদিবকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

৩০এ অক্টোবর,২০২৪ তারিখ এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের নতুন কমিটির অনুমোদন করা হয়। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ জামির হোসেন কাব্য, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তাহমিদ হোসেন আদিব, আর যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মেহেদী হাসান ইমন। ক্লাবের বিভিন্ন বিভাগে নির্ধারিত দায়িত্বে রয়েছেন একঝাঁক উদ্যমী ও সৃজনশীল শিক্ষার্থী।

মিডিয়া ও প্রকাশনার প্রধান হিসেবে লাবিব হাসনাইন রুদ্র নিযুক্ত হয়েছেন। কনটেন্ট সম্পাদকের দায়িত্বে আছেন আজিজ রেজা প্রিন্স, ডিজাইন কোঅর্ডিনেটর হিসেবে প্রানন এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে মো. মাশরাফি বিন অন্তু দায়িত্ব পালন করবেন।

চলচ্চিত্র বিভাগের প্রধান হিসেবে রয়েছেন জিশান আলম। প্রি-প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসেবে অর্ণব সমাদ্দার, প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসেবে মো. রওনক জামান রাফসান এবং পোস্ট প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসেবে নাফিজ উদ্দিন কাজ করবেন।

ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহদি হাসান, ওয়ার্কশপ সম্পাদক মো. রাতিক মাহমুদ, পার্টিসিপ্যান্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর মেহেদী হাসান বাবু এবং লজিস্টিক ম্যানেজার হিসেবে রিয়াজুল জান্নাত নাহিন দায়িত্ব পালন করবেন।

পাবলিক রিলেশন (জনসংযোগ) বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মো. মাসুদুর রহমান। এছাড়াও, আউটরিচ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন আরাফাত ইসলাম সুপ্ত, স্পনসরশিপ কোঅর্ডিনেটর হিসেবে মাহমুদ আল হাসান এবং মিডিয়া রিলেশন বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ফকির প্রত্যয় মাহমুদ আদিত।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি শিক্ষার্থীদের

মেডিকেল শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পাবনা জেলার বৈষম্যবিরোধীর কমিটিতে পাবিপ্রবির ছাত্রলীগের ৮ কর্মী

পবিপ্রবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা

বাকৃবিতে নারী শিক্ষার্থীদের মশাল মিছিল: দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ষোড়শ সম্মেলন

খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের গাছিরা

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

হাবিপ্রবিতে ‘বিজ মাষ্টার’ সিজন ৩ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা