বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন সম্পন্ন

প্রতিবেদক
Delowar Mahmud
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ১২:৫৬ পূর্বাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আজকের সমাবর্তনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে, দুই হাজার সাত শত ঊনানব্বই জন শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে।

এই অনুষ্ঠানে চারজন শিক্ষার্থী চ্যান্সেলর এওয়ার্ড, দশজন ভাইস চ্যান্সেলর এওয়ার্ড এবং তেরজন ডিন এওয়ার্ড জিতেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মিরপুরের পিএসসি কনভেনশন হলে সমাবর্তনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, যিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ও সমাবর্তনে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন সমাবর্তনে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা এবং ট্রেজারার প্রফেসর ড. জাহিদুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সমাবর্তনে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সফট স্কিল, মূল্যবোধ এবং ভাষা দক্ষতা অর্জনের তাগিদ দিয়ে ড. এম আমিনুল ইসলাম বলেন, “ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণা এবং উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীরা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে ড. এম আমিনুল ইসলাম বলেন,

“তোমরা এখন থেকে এক নতুন জীবনে পা রাখছ। চাকরি করবে, ব্যবসা করবে বা অন্য কোন কাজ করবে, সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে। মনে রাখবে, সততা ও নিষ্ঠাই সফলতার মূল চাবিকাঠি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান উচ্চশিক্ষার গুরুত্ব বিষয়ে বলতে গিয়ে উল্লেখ করেন যে, “বিশ্ববিদ্যালয় হতে অর্জিত শিক্ষা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই অপরিহার্য। এটি ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “দেশে বর্তমানে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এসব বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী গ্রাজুয়েট হচ্ছে। তারা বিভিন্ন ক্ষেত্রে সমাজের উন্নয়নে ভূমিকা রাখছে। তবে আমরা চাই, তারা শুধুমাত্র নিজেদের উন্নয়নে নয়, বরং সমাজের সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। আমি আশা করি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ক্ষেত্রে সমাজের কল্যাণে কাজ করবে।”

দিনব্যাপী চলা সমাবর্তনের সমাপ্তি হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে এবং বিশ্ববিদ্যালয় জীবনের একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোর সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতার জানাজার সম্পন্ন

ঈদ-নববর্ষের মিলনমেলা, ডিআইইউ মাতাবে শিরোনামহীন

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

বাকৃবিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

ববিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত

পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ