শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ৩:২৬ অপরাহ্ন

নাগেশ্বরী পৌরসভার দুই বারের নির্বাচিত সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আঃ রহমান মিয়া আর নেই। তিনি আজ শনিবার ভোরে চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আঃ রহমান মিয়া দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ বিকেল৩.৩০টায় নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে নাগেশ্বরী পৌরসভাসহ কুড়িগ্রাম জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শোক বার্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

শ্বশুড়বাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত

বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে বললেন তারেক রহমান

যশোর সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতার জানাজার সম্পন্ন

পাবিপ্রবিতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা: বুদ্ধির লড়াইয়ে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বাকৃবিতে বিজয় দিবসের বর্ণিল আয়োজন

হবিগঞ্জের চুনারুঘাটে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, কাগজপত্র জব্দ