সোমবার, 10 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির তাপসী রাবেয়া হলে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব আয়োজিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন এবং পিঠা উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থী আমাদের সন্তান। কর্মজীবনে যেখানেই যাও, বিশ্ববিদ্যালয় তোমাদের শিকড়। এ দিনগুলো সবসময় স্মৃতির পাতায় গেঁথে থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘আগামী কিছু দিনের মধ্যে স্নাতকোত্তর যারা শেষ করেছেন, তাদের হল ছাড়তে হবে। ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীরা আসবে আর সিনিয়ররা চলে যাবে। এটাই প্রকৃতির নিয়ম।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

ইবির শিল্প সংগঠন বুননের নেতৃত্বে আপন ও প্রিন্স

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

ময়মনসিংহে ব্যাগ ভর্তি করে মোবাইল লুটের পর দোকানে নতুন তালা দিলেন দুর্বৃত্তরা

পোরশার সারাইগাছি মোড়ে হিরোইন সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

হোসেনপুরে ব্র্যাকের ইউপিজি নেতৃত্ব কর্মশালা

পাবিপ্রবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন মুমিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

বাকৃবিতে রোভার স্কাউটের দুই দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত