বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাদক সেবনরত অবস্থায় আটক হাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২২ অপরাহ্ন

মাদক সেবনরত অবস্থায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসাব শাখার উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

জানা যায়, বুধবার সন্ধ্যায় দিনাজপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মোট চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন হাবিপ্রবির হিসাব শাখার উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীব (৩৬)। এ সময় আরো তিনজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুক (৩৭), চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ (৪০) এবং বড় বন্দর এলাকার জাকির হোসেন (৩৬)।

 

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান নয়া দিগন্তকে জানান, মাদকদ্রব্য গ্রহণের খবর পেয়ে আমরা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালাই। এ সময় একটি গ্যারেজ থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হাবিপ্রবির হিসাব শাখার উপপরিচালক আছেন। আজকে সকালে তাদেরকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, এ বিষয়ে আমরা থানায় যোগাযোগ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর নামে যদি ফৌজদারি মামলা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এজন্য আমাদের ডকুমেন্টস লাগবে। তার বিরুদ্ধে কোন অভিযোগে মামলা হলো, কোন ধারায় মামলা হলো এসব বিষয়ে নিশ্চিত হলেই আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবো।

এ বিষয়ে ভুক্তভোগী সজীবের বাবা আতাহার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিভাবে গ্রেফতার হয়েছে এ বিষয়ে বিস্তারিত এখনো আমাদের জানা নেই। পুলিশ মাদক সেবন মামলায় গ্রেফতার করলেও মাদক উদ্ধারের কথা উল্লেখ করেনি বলে শুনেছি। মামলার এজাহার হাতে পেলে নিশ্চিত হয়ে বিস্তারিত বলতে পারবো এ বিষয়ে। আমরা আইনজীবী ঠিক করেছি। আইনি প্রক্রিয়াতেই বিষয়টির সত্যতা বের হবে বলে আশা করছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গুচ্ছ থেকে বেরিয়ে যেভাবে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

বাঁধন এবং ফ্রেন্ডস ফরেভার এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

হতদরিদ্রদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি: ঈদুল আজহায় বিতরণ হলো কোরবানির মাংস

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা

ক্যালিগ্রাফিতে মুগ্ধতা ছড়াচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থী কামরুল

জাবিতে র‍্যাগিং ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত