শনিবার, 1 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজারহাটে আওয়ামীলীগ নেতা চাঁদ মন্ডল গ্রেফতার।

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদকে অদ্য ৩১ জানুয়ারি শুক্রবার দুপুরে নিজ গ্রাম দুধখাওয়া মন্ডলপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের প্রভাষক এবং কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজের নিয়ম-নীতি ভঙ্গ, শিক্ষকদের হেনস্তা, এবং পাঠদান ছাড়াই বেতন উত্তোলন। ২০১১ সালে রাজারহাট প্রেসক্লাবের অফিস ভাংচুর মামলার আসামিও তিনি।

রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত