বৃহস্পতিবার, 24 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ - ৮:০৬ অপরাহ্ন

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে 
নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন- আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হযনি। কারণ আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদেরকে আবারো দাঁড়াতে হবে। এলাকায় এলাকয় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ-দখলদারিত্বের রাজনীতি ফিরে আসছে, আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। 
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় পদযাত্রা শেষে হবিগঞ্জ শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। 
এ সময় তিনি আরো বলেন- আমরা দেখেছি কয়েকদিন আগে যৌথবাহিনী দ্বারা কযেকদিন আগে যুবদলের একজন কর্মীকে হত্যা করা হযেছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমনভাবে চাঁদাবাজির বিরোধীতা করি, তেমনভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধীতা করি। 
আমরা হবিগঞ্জের স্বাস্থ্য সমস্যার কথা জানি। কিছু হলেই ঢাকা বা সিলেট  যেতে হয়। হবিগঞ্জের দূর দূরান্ত থাকা মানুষেরা স্বাস্থ্যসেবা পায় না। হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না। আমরা নতুন বাংলাদেশে স্বাস্থ্যসেবার সকল সিন্ডিকেট ভেঙে দিতে চাই। যেখানে স্বাস্থ্যসেবা তৈরি করা হবে। তরুণদের কর্মসংস্থান তৈরি করা হবে। লুটেরা-দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে। 
বাংলাদেশের মুসলিমদের প্রতি ভারতের হিন্দুত্ববাদের হিংসা ছড়িয়ে আছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন- আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী। আমরা দেখেছি বাংলাদেশ সীমান্তে হত্যা হচ্ছে। ভারতীয় মুসলিমদের বাংলাদেশী বলে পুশইন করা হচ্ছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। 
এনসিপি পশ্চিমাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি।
এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন- আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সম্প্রীতির কথা বলি, পরিস্থিতির উপর রাজনীতির কথা বলি। হাট-মাঠ-বাজারে চাঁদাবাজি-দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে জনগণের স্বার্থে নীতিনির্ধারণের জন্য পরিস্থিতির উপর রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই নতুন বাংলাদেশে আমরা রাজনৈতিক খেলা দেখতে চাই না। 
নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হলে পেছন থেকে টেনে ধরে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে হবে। বিচার বিভাগের কাছে আওয়ামী দোসরদের সোপর্দ করতে হবে। এই বাংলাদেশকে গড়তে হলে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা আহ্বান জানাই- বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, হবিগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক ও হবিগঞ্জ পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালসহ জেলার সকল নেতৃবৃন্দ।
এর আগে সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ এসে পৌঁছায় এনসিপি’র পদযাত্রা। এরপর হবিগঞ্জ সার্কিট হাউজে এনসিপি নেতারা জুলাই গণঅভ্যুত্থানে ১৭ শহিদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা শহিদ পরিবার ও আহতদের সাথে থাকার আশ্বাস দেন। এরপর সার্কিট হাউজের সামন থেকে পদযাত্রা শুরু হয়ে এম. সাইফুর রহমান পৌর টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
আবু হাসিব খান চৌধুরী পাবেল
হবিগঞ্জ
০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফুলবাড়ীতে দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

খানসামায় শীতার্তদের পাশে এস.আই কাইয়ুম

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তজুমদ্দিনে শম্ভুপুর দঃ ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা মেলা