বৃহস্পতিবার, 6 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক প্রতিক্রিয়া

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:২২ অপরাহ্ন

সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার মুখ্য সংগঠক আল মামুন লিখন ফেসবুকে একটি পোস্ট করেন। এ পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এধরণের কমিটি রাজনৈতিক বা অন্য কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার আশঙ্কাও করছেন অনেকে। এছাড়াও যবিপ্রবি পরিবার নামে একটি ফেসবুক গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন নিয়ে একটি পোল দেওয়া হলে এতে মোট ৩৬৩ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন যেখানে ২৮৮ জন শিক্ষার্থী এ কমিটি চাই না ভোট প্রদান করে। ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন এই কমিটি গঠনের প্রচেষ্টাকে কিভাবে দেখছেন শিক্ষার্থীরা তা তুলে ধরছেন যবিপ্রবি প্রতিনিধি ইমরান হোসাইন।

প্রশাসনের ভূমিকা যথেষ্ট:

আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আন্তরিক হয়, তাহলে এই কমিটি গঠন করার দরকার নেই। বরং প্রশাসনকে আরও জবাবদিহিতার আওতায় এনে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে মনে হয় ত্যাগ নয় ভোগই তাদের মূল লক্ষ্য। বিগত ছাত্র রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বিবেচনা করলে মনে করি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির প্রয়োজন নেই।

শামসুজ্জামান হৃদয়
মার্কেটিং বিভাগ (২০২০-২১ শিক্ষাবর্ষ)

নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ নীতির প্রয়োজন:

যবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ছাত্র প্রতিনিধি কমিটি গঠন জরুরি বলে আমি মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং যবিপ্রবির শিক্ষার্থীরাও এই আন্দোলনের অংশ। তবে এই কমিটিতে কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে কেউ থাকতে পারবে না বরং স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।

খাদিজা খাতুন রিয়া
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি (২০২০-২১ শিক্ষাবর্ষ)

নতুন বিভক্তির আশঙ্কা:

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী কমিটি গঠনের তোড়জোড় চলছে, কিন্তু এটা আসলেই কি বৈষম্য দূর করতে পারবে, নাকি নতুন বিভক্তির সৃষ্টি করবে? একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, এই ধরনের কমিটি আসলে অনেক সময় নিজেই পক্ষপাতমূলক হয়ে যায়। কমিটির নামে যদি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়, তাহলে প্রকৃত বৈষম্য আরও বাড়বে। পূর্বের অভিজ্ঞতা বলছে, এই ধরনের কমিটি প্রায়ই নির্দিষ্ট রাজনৈতিক বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে সবার সমান অধিকার থাকা উচিত, সেখানে নতুন কমিটি গঠন মানে আরেকটি ক্ষমতার বলয় তৈরি করা। বৈষম্য দূর করতে হলে কমিটি নয়, দরকার স্বচ্ছ নীতি, কার্যকর প্রশাসন এবং শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ। যদি সত্যিই বৈষম্য কমাতে হয়, তাহলে নিয়মতান্ত্রিক ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে, যার মধ্যে প্রশাসনের জবাবদিহিতা, শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ এবং প্রকৃত সমস্যাগুলোর সমাধান অন্তর্ভুক্ত থাকবে। আমি মনে করি এই ধরনের কমিটির পরিবর্তে ক্যাম্পাসে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার ব্যবস্থা করা উচিত। কোনো পক্ষপাতদুষ্ট কমিটির দরকার নেই, দরকার প্রকৃত সমাধান।

আবু সাহেদ

কেমিকৌশল বিভাগ (২০২১-২২ শিক্ষাবর্ষ)

রাজনৈতিক বা পক্ষপাতমূলক ব্যবহার:

অতীতে দেখা গেছে, অনেক কমিটি নিরপেক্ষতার পরিবর্তে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। এই কমিটিও কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রভাব বিস্তারের জন্য ব্যবহৃত হতে পারে, যা সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত সমস্যার সমাধান করবে না বরং নতুন সমস্যা তৈরি করবে। এই ধরনের কমিটি তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। একদল কমিটির সমর্থনে থাকবে, আরেকদল বিরোধিতা করবে। ফলে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা বাড়বে।

ইমাম হোসেন
ব্যবস্থাপনা বিভাগ (২০২২-২৩ শিক্ষাবর্ষ)

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

মেডিকেল শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

জনগনের ভোট বিহীন সরকার দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনা: মামুন মোল্লা

রমজানের গুরুত্ব নিয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ প্রতিযোগিতা

দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন আর নেই

পোরশায় লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

ঢাকাসহ ছয় জেলায় ভারী বৃষ্টিপাত, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

রাবিতে ইউনিস্যাব’এর উদ্যোগে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব