শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ জুন ২০২৫ - ১০:৫৩ পূর্বাহ্ন

অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় একটি জোট গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশে তিন দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।

তিন পক্ষই অর্থনীতি, শিল্প, বাণিজ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, যুব সমাজ এবং মেরিটাইম অ্যাফেয়ার্সসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করে। এর অংশ হিসেবে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, এই ত্রিপক্ষীয় সহযোগিতা ‘ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস, অন্তর্ভুক্তি এবং জয়-জিত’ নীতির ভিত্তিতে পরিচালিত হবে। তারা একমত হন যে, এই উদ্যোগ বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে সম্মান জানায় এবং এটি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়।

বিশ্লেষকদের মতে, এই ত্রিপক্ষীয় উদ্যোগ দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সংযোগ আরও শক্তিশালী করতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় আসক্ত কোটি কোটি মানুষ,হুমকির মুখে মানসিক স্বাস্থ্য

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

যবিপ্রবিতে ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ

শীতের আমেজ ছড়িয়ে দিতে গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ

যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ দিবস পালিত

হোসেনপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা

নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ

বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে অগ্রদূত “তরুণদের স্বপ্ন থেকে বাস্তবের সাফল্য: Digitonica”

হাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন