শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো ডিআইইউ শিক্ষার্থী তামান্নার জীবন

প্রতিবেদক
Delowar Mahmud
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১:৫৬ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে ঢাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার (২৪)।

 

শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তামান্না অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবোঝাই আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

 

এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন এবং কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে তামান্না আক্তারের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

 

তামান্নার সহপাঠীরা জানান, “দুইদিন আগেও তামান্নার সঙ্গে কথা হয়েছিল। এত হাসিখুশি একজন মানুষকে হঠাৎ হারিয়ে আমাদের ব্যাচ আজ নিস্তব্ধ।”

 

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় খুললে যথাযথভাবে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।”

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক গ্রেফতার  

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

৩ দফা দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

৩ আগস্ট: দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

পাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান রতন কুমার পাল

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের জামালপুর জেলা কমিটির দায়িত্বে নতুন মুখ

বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ