রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ১০:৪৯ অপরাহ্ন

যশোর শহরের শংকরপুরে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাত পৌনে দশটার দিকে শহরস্থ শংকরপুর পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

আহত রাকিব শহরের শংকরপুর স্যার গোডাউন এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। 

আহত রাকিব হাসপাতালে জানান, বোববার রাতে বাসা থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করে।  পরে বাঁচার জন্য পালাতে গেলে তারা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে। পরে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাত ১০টার পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

রাকিব অভিযোগ করে বলেন, একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী  ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন মাদক ব্যবসায় জড়িত। তিনি তাদের অবৈধ ব্যবসায় বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আহত রাকিবের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগের ডাক্তার সুইটি আক্তার জানিয়েছেন, আহত রাকিবের বুকে দুই পাশে দুইটি গুলি করা হয়েছে। এর মধ্যে একটি ফুসফুসে লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের রেফার করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

বজ্রপাত—নীরব ঘাতক, বাঁচতে হলে জানতে হবে সতর্কতা

বিএনপির দলীয় ইফতার কর্মসূচিতে শেকৃবি প্রশাসনের অংশগ্রহণ নিয়ে সমালোচনা

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

নড়াইলে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

শেকৃবি ডিবেট সোসাইটির নতুন সভাপতি ওয়াসিউল ও সা : সম্পাদক জাহিদ

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যাণ সমিতির নবীন বরণ ও পুনর্মিলন অনুষ্ঠিত

কুবিতে পরপর আন্তঃবিভাগ নাট্য চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত