সোমবার, 4 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভূমি সম্প্রসারণের দাবিতে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
Ratul Khan
সোমবার, ৪ নভেম্বর ২০২৪ - ১২:২৪ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণের সামনে প্রস্তাবিত ২০৩ একর জমি ও মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় অধিগ্রহণের দাবিতে প্রশাসনের অবহেলার প্রতিবাদে রবিবার (৩ নভেম্বর) শিক্ষার্থীরা মানববন্ধন করেন। শিক্ষার্থীরা জানান, জমি অধিগ্রহণ না হলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। তাঁরা দুই দিনের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও স্থান পেয়েছে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এর আয়তন অনেক কম, ফলে নতুন ভবন নির্মাণ ও গবেষণার পর্যাপ্ত জায়গা নেই, যা শিক্ষার মান রক্ষায় একটি বড় চ্যালেঞ্জ। ১৯৮৭ সালে বাংলাদেশ বেতারের পরিত্যক্ত ১০৩ একর জমিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠার পর থেকে নতুন জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়নি। ২০২০ সালে তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ২০৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেন, যার নামকরণ করা হয় “খুলনা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ক্যাম্পাস”। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং সেখানে বসতবাড়ি ও ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বলেন, জমি সংরক্ষণের জন্য কেডিএ’র চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে এবং ২০২৬ সাল পর্যন্ত ছাড়পত্র না দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। প্রশাসন শিক্ষার্থীবান্ধব বলে দাবি করে তিনি বলেন, শিক্ষার্থীরা চাইলে দাবিদাওয়া নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু হঠাৎ ক্লাস বর্জন আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ