মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ১০:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের বিজিবি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, “বিজিবি বিভিন্ন সময় গরীব ও দুস্থদের জন্য খাবার, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবি’র অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শীতার্ত মানুষেরা শীতবস্ত্র পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত