সোমবার, 14 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উদ্বোধন হলো আরএমপি কালচারাল ক্লাব

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ৭:৩৪ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

উদ্বোধন হলো রাজশাহীর আর, এম, পির, কালচারাল ক্লাব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক আনন্দঘন আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আরএমপি কালচারাল ক্লাব। ১৩ জুলাই বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আরএমপি কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ক্লাবের ফলক উন্মোচন করে এর শুভ সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই ক্লাবে পুলিশ সদস্যরা মননশীল ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। আরএমপি কালচারাল ক্লাব এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আরএমপির সকল পর্যায়ের পুলিশ সদস্যরা এই ক্লাবের অংশীদার হবেন।

তিনি আরও বলেন, যাদের দক্ষতা ও সৃজনশীলতা আছে, তারা এই ক্লাবের মাধ্যমে তা প্রকাশের সুযোগ পাবেন। উদ্বোধনীর পর আরএমপি কালচারাল ক্লাবের সদস্যরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপ-পুলিশ কমিশনার (ফোর্স)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

হবিগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

জবি শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল, সেক্রেটারি নাইম

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

রাবি সায়েন্স ক্লাব আয়োজিত ‘ন্যাশনাল ফিয়েস্টা’ শুরু শুক্রবার, চলবে ৩দিন

কুড়িগ্রামে হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত