বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোষ্য কোটা পুনর্বহালের দাবি ‘রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি’

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৪:৪২ অপরাহ্ন

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পূর্ণদিবস কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত। 
এ সময় অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন,আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য,এই দাবি প্রশাসন কে মানতে হবে। যদি এই প্রশাসন আসহায় ভাব প্রকাশ করে তাহলে দেশে তো একটা সরকার আছে। বাংলাদেশ সরকার কি আমাদের আন্দোলন সম্পর্কে আবহিত নয়। তিনি চাইলে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারেন।
আন্দলনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল মালেক বলেন,শিক্ষার্থী ভাই-বোনদের সাথে আমাদের কোন সংঘর্ষ নেই। হয়তো তারা না বুঝে মিসগাইডেড হচ্ছে। গত ২ জানুয়ারি 
প্রশাসনিক ভবনে তালা দিয়ে যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যেকোনো মূল্যে তা বাতিল চাই। পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক সুবিধা চলে আসছে। কর্মকর্তাকর্মচারীরা যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানে তার ছেলেমেয়েদের একটা হক আছে। যেখানে সারা বাংলাদেশে পোষ্য কোটা বহাল আছে। সেখানে শুধু আমরা কেন বঞ্চিত হবো।
এর আগে, গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি বোরো রোপণে ব্যস্ত কৃষকেরা

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

খুলনা সহ আরো দুটি বিভাগে হবে খুবির ভর্তি পরীক্ষা

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

ফিলিস্তিনের প্রতি সংহতিতে বুটেক্সিয়ানদের ‘মার্চ ফর গাজা’য় যোগদান

আহমদ হোসেন খান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নির্মাণ সামগ্রী তৈরি করে হয়েছেন স্বাবলম্বী