শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরের মাহফিলের শেষ দিন আজ আসছেন আজহারী ও শায়খ আব্দুল্লাহ

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৪:০১ অপরাহ্ন

যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে মাহফিলটি আজ শুক্রবার (৩ জানুয়ারি) শেষ হবে।

আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে এদিন বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী ও আন্তর্জাতিক ইসলামী এই স্কলারের বক্তব্যের আগে বয়ান করবেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এদিন এশার নামাজের পর শুরু হওয়া তার বক্তব্য শোনার জন্য খুলনা বিভাগের বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার) থাকবো যশোরের পুলেরহাটে, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

এর আগে গত পহেলা জানুয়ারি বুধবার থেকে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম দিন অর্থাৎ বুধবার আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

জানা গেছে, ব্যতিক্রমী এ আয়োজনের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। যার দৈর্ঘ্য ৮৫০ ফুট আর প্রস্থ ৬৫০ ফুট। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে মাইক এলইডি স্কিন ও ২ লাখ লাইটের ব্যবস্থা।

আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারী বয়ান করবেন। তার আগমন উপলক্ষে সব রকমের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সফলভাবে সম্পন্ন হলো ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৪ শিক্ষার্থী হাসপাতালে

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

আদালত থেকে মামলার নথি গায়েব, বিচারাধীন মামলায় কি হবে?

দিরাই হাসপাতাল: সেবার নামে গুণ্ডামি, রোগীদের পেটানোই যেন নিয়ম