সোমবার, 30 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গবেষণায় গুরুত্বপূর্ণ: পাবিপ্রবির উপাচার্য

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩০ জুন ২০২৫ - ৮:৩২ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। অসচ্ছল, মেধাবী এবং উদ্ভাবনী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি ও প্রণোদনা প্রদান করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ২১৫ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং উদ্ভাবনী প্রকল্প উদ্ভাবন ও উপস্থাপনের জন্য ১৫ টিমকে আর্থিক প্রণোদনা দেয়া হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এই আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, “দায়িত্ব গ্রহনের পর বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী ও একাডেমিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হলেও কোনো জাতীয় সম্মেলন হয়নি, যা ছিল খুবই হতাশাজনক। কিন্তু আমরা ইতোমধ্যেই দু’টি জাতীয় কনফারেন্স আয়োজন করেছি, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য আমরা নিয়মিতভাবে স্কলারশিপ ও অ্যাওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে যারা ইতোমধ্যে ইনোভেটিভ কিছু উপস্থাপন করতে পেরেছে, তাদের আমরা দুটি ধরনের স্বীকৃতি দিয়েছি, একটি আর্থিক প্রণোদনা, অন্যটি সম্মাননাপত্র। অর্থ যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি, যা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে।’

তিনি আরো বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আমাদের দায়িত্ব হলো এই প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং তাদের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করা।’

অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: রাশেদুল হক বক্তব্য দেন।

এছাড়া বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ফজলুল হক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মাননা ও প্রণোদনা পাওয়া শিক্ষার্থীরা জানায়, এমন স্বীকৃতি তাদের আগামী দিনে আরো বড় কিছু অর্জনের অনুপ্রেরণা জোগাবে।

উদ্ভাবনী প্রজেক্টের জন্য পুরস্কৃত শিক্ষার্থীরা বলেন, গবেষণা ও প্রকল্পভিত্তিক কাজের প্রতি আগ্রহ বেড়ে গেছে, এবং ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে নিজেদের কাজ তুলে ধরার জন্য প্রস্তুত।

উল্লেখ্য, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: আবির হাসান এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে তীব্র শীতেও সমলয়ে বোরো চাষের নতুন দিগন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল

চাঁদাবাজি আগে ছিল ৭০-৩০, এখন ৩০-৭০ : সারজিস

চিরিরবন্দরে মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাবেক কাউন্সিলর মতি ৩ মামলায় ৭ দিনের রিমান্ডে

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবি সমাজকর্ম বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু