সোমবার, 16 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন-রাশিয়া, ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মোড়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৬ জুন ২০২৫ - ৯:৪৮ পূর্বাহ্ন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার নিচ্ছে। এর মধ্যেই ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া—এমনটাই দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পরাশক্তি ক্ষেপণাস্ত্রসহ বিমান চালান পরিবহণে ইরানকে সহায়তা করছে।

চীন ও রাশিয়া উভয় দেশই ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার (১৪ জুন) তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি বেইজিংয়ের অঙ্গীকার অটুট। তবে তিনি কূটনৈতিক সমাধানের পথ এখনো উন্মুক্ত আছে বলে আশাবাদও ব্যক্ত করেন।

এরইমধ্যে মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে জড়িত ১০ ব্যক্তি এবং ৭টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে হংকংভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা ইরানের সামরিক শিল্পের সঙ্গে সম্পৃক্ত বলে যুক্তরাষ্ট্রের দাবি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপাদান অর্ডার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অনিশ্চয়তার মধ্যেই তেহরান সামরিক সক্ষমতা জোরদারে মনোযোগী হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। একই হামলায় প্রাণ হারান দেশটির অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী।

এই হামলার জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত, ছয়টি সম্ভাব্য আসন বন্টন

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

যশোরে দু’মামলায় জামিন পেলেন জেলা আ’লীগের সভাপতি মিলন

ময়মনসিংহ ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৫০ বছর পর প্রকাশ্যে এলেন মেজর ডালিম: ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে বিতর্কিত মন্তব্য

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী

প্রবাসীর ঘরে চুরি, লোক জানাজানিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

নবীন শিক্ষার্থীদের বরণ: আলপনার সাজে পবিপ্রবির বিএ ও সিএসই অনুষদ