শুক্রবার, 11 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ - ৭:২৭ অপরাহ্ন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন।

শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামীকাল (১২ এপ্রিল) পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য তিনটি রুটে মোট সাতটি বাস চলবে। পরীক্ষার আগে দুপুর ১২টা ও ১টায় দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাস থেকে বাসগুলো ছাড়বে।

আরো জানা যায়, পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে তিনটি বাস দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ বিষয়ে বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ভর্তি পরীক্ষার সময় ইজিবাইক, রিকশার অপ্রতুলতা দেখা যায় এবং ভাড়াও কয়েকগুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও বাসে চড়ে ক্যাম্পাসে আসতে পারবেন। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

নানা অভিযোগে ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ

কেউ ভোটের অধিকার বুঝে দেয় না; নিজেদের বুঝে নিতে হবে : অমিত

ফুলবাড়ী সীমান্তে বিপুল মাদকসহ ইজিবাইক জব্দ, পালালো চোরাকারবারীরা

ডিআইইউ’র উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

পলাশবাড়ীতে ৪টি ইট ভাটায় অভিযান ১৪ লাখ টাকা জরিমানা

দেশ স্বাধীনের পর ৯০ভাগ সংস্কারই করেছে বিএনপি- যশোরে আমীর খসরু

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম ধাপের ভর্তি শেষে বুটেক্সে ৫১ শতাংশ আসন ফাঁকা