বুধবার, 2 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২ জুলাই ২০২৫ - ৮:৩১ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজশাহীর তানোরে পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১জুলাই) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয় নের চকপাড়া বনকেশর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত যুবক চকপাড়া বনকেশর গ্রামের জানে আলমের পুত্র জুবায়ের হোসেন (২০)। জানা গেছে, নিহত যুবক জুবায়ের হোসেন কে বাড়ি র পাশে থাকা আজহার আলী নামের একব্যক্তির পুকুরে মরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করেন। গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে সে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগ উঠতো। এবার সবার অগোচরে কখন পুকুরে নেমেছে কেউ দেখতে পায়নি। সকাল সকাল তার ভেসে উঠা লাশ প্রতিবেশীরা দেখতে পেয়ে তার পরিবার কে খবর দেয়। পরিবারের লোকজন এসে জুবায়ের হোসেনের লাশ শনাক্ত করে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষককে অপমান, অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো : বেলাবতে পররাষ্ট্র উপদেষ্টা

যশোর ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ৩ পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা

পাবিপ্রবির লেকে কচ্ছপ অবমুক্ত করলো এক শিক্ষার্থী

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

বাকৃবির চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে পাবিপ্রবিতে স্মরণসভা

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের