শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ জুন ২০২৫ - ১১:৩৬ পূর্বাহ্ন

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা থেকে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তা শেষ পর্যন্ত এড়ানো যায়। এই সফলতার পেছনে নিজের কূটনৈতিক ভূমিকার কথা তুলে ধরে শান্তিতে নোবেল পুরস্কার দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২০ জুন) এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আপনারা আমাকে শান্তির নোবেল দিতে পারেন… সবচেয়ে বড় উদাহরণ ভারত ও পাকিস্তান। আমি ওদের জন্য দারুণ কাজ করেছি। কিন্তু শান্তির পুরস্কার শুধু উদারপন্থীদেরই দেওয়া হয়।’

তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য চুক্তির উদ্যোগও তিনি নিয়েছেন এবং সামনে আরও কিছু ‘দারুণ বিষয়’ সামনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে পাকিস্তান সরকার ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে। তাদের দাবি, ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংকটকালে ট্রাম্পের ‘ব্যাক-চ্যানেল কূটনীতি ও কৌশলগত দূরদর্শিতা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসলামাবাদ বলছে, ১০ মে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পেছনেও ট্রাম্পের মধ্যস্থতা ছিল মূল চালিকা শক্তি।

তবে ট্রাম্পের এই দাবি সাফ অস্বীকার করেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ফোন করে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে দুই দেশের সামরিক বাহিনীর সরাসরি যোগাযোগের মাধ্যমেই সম্ভব হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্ট করে বলেছেন, ‘ভারত কখনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না, ভবিষ্যতেও নেবে না।’

নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, শুধু ভারত-পাকিস্তান নয়, রুয়ান্ডা-কঙ্গো, সার্বিয়া-কসোভো, রাশিয়া-ইউক্রেন, মিসর-ইথিওপিয়া ও ইসরায়েল-ইরান সংকটেও শান্তি প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন। যদিও তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, এসব চেষ্টার জন্যও তার নোবেল পাওয়ার সম্ভাবনা নেই।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আবারও প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার বার্তা তুলে ধরছেন। তার দাবি, ‘মানুষ জানে আমি কী করেছি, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাসিনার প্রতিকৃতিতে ইবি শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ

হোসেনপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা

বাকৃবির সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয়, সম্পাদক জায়েদ

দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল‍্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

রাবিতে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান

ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান

ভর্তিচ্ছুদের জন্য থাকছে পবিপ্রবির বিশেষ বাস সার্ভিস

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গণিত ও ব্যবস্থাপনা বিভাগ

বশেমুরবিপ্রবি: ভিসি, প্রো-ভিসি নিয়োগ, শিক্ষার্থীদের প্রত্যাশা