বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরান একা নয়, যুদ্ধে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম জং-উন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৮:৪০ অপরাহ্ন

ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, “এই যুদ্ধে তেহরান একা নয়।” একইসঙ্গে তিনি তার সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) এক সরকারি ভাষণে কিম জং-উন বলেন, “আমরা কঠিন সময়ে মিত্রদের ছেড়ে যাই না। ইরানকে আমরা সম্পূর্ণ সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও চাপের রাজনীতি আমাদের কাছে নতুন নয়। আমাদের বন্ধুদের পাশে দাঁড়ানোই আমাদের নীতি।”

তিনি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের বিমান হামলাকে ‘উসকানিমূলক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করেন। কিম বলেন, “এই হামলা শুধু ইরান নয়, পুরো অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।”

এএফপির খবরে বলা হয়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটি ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানায়। এতে বলা হয়, “গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ধরণের কর্মকাণ্ড যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে।”

কিম জং-উন তার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন। তিনি বলেন, “ওয়াশিংটনের চাপের কূটনীতি কেবল সহিংসতা বাড়ায় এবং শান্তির পথ রুদ্ধ করে দেয়।”

এদিকে ইরানের ওপর ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে চীনও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, “বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়া এগোতে পারে। আমেরিকাকে সম্মান হারানোর আগেই শিক্ষা নিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিক্ষা নিতে দেরি করেছে। যুক্তরাষ্ট্রও হয়তো শিখবে—কিন্তু দেরিতে।”

ইরান, উত্তর কোরিয়া ও চীনের এমন অবস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে বলে মত বিশ্লেষকদের।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়

বাসদ নেতা আলাল মিয়ার বড় ভাই আবু তাহের ভান্ডারী মারা গেছেন

চেয়ারম্যান রনির বিতর্কিত প্রতিবাদ: বামনডাঙ্গায় DRR প্রকল্পে দুর্নীতির গুঞ্জন

ববিতে গোপন সিন্ডিকেট সভার অভিযোগ, উপাচার্যের পদত্যাগ দাবি

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

গুচ্ছ ‘এ’ ইউনিট পরীক্ষা: অংশ নিচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার  আলোচনা সভা

বিশ্বের বৃহৎ স্টার্টআপ প্রোগ্রাম হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত বাকৃবিতে