মঙ্গলবার, 29 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বশেমুরবিপ্রবি: ভিসি, প্রো-ভিসি নিয়োগ, শিক্ষার্থীদের প্রত্যাশা

প্রতিবেদক
TOUFIK HOSEN
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ - ১১:০৫ অপরাহ্ন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে ভাইস চ্যান্সেলর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে এই নিয়োগ যেকোনো সময়ে বাতিল করতে পারবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড.মো: সোহেল হাসান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন ভিসি, প্রো-ভিসির নিয়োগের বিষয় জানতে পেরে খুশি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।পদার্থ বিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী মাহমুদুল হাসান রাকিব বলে, অনেকদিন আমাদের ক্যাম্পাস অবিভাবক বিহীন ছিল নতুন ভিসি ও প্রো-ভিসি পাওয়ায় আমরা আনন্দিত। আমরা আশা করছি তাদের হাত ধরে আমাদের ক্যাম্পাস নিরাপদ ও সুসংগঠিত হবে।

সিএসই বিভাগের শিক্ষার্থী তাছবীর দেওয়ান জানান,বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়মের অবসান ঘটবে এই আশা করি।

পদার্থ বিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থী ওমর শরীফ সরকার বলে, নতুন ভিসি প্রো ভিসি পেয়ে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা থাকবে ক্যাম্পাসের সকল অনিয়মের সুষ্ঠু সমাধান করবে। সেশনজট নিরশন ও শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা দের সকল সমস্যার দ্রুততম সময়ে সমাধান করবে। ক্যাম্পাসের পরিবেশ শিক্ষার্থীবান্দব ও নিরাপদ রাখতে সচেতন হবেন।

উল্লেখ্য,গত ৫ আগষ্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে গত ২০ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ.এম. মাহবুব এবং উপ-উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ শামসুল আলম।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান

কাপ্তাই লেকে কার্পজাতীয় মাছের নতুন প্রজননক্ষেত্র চিহ্নিত

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ আগুন

জুলাই মাসে জুলাই বিপ্লব বিরোধি শিক্ষকদের পদোন্নতি, ক্ষুদ্ধ গোবিপ্রবি শিক্ষার্থীরা  

ডিআইইউতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচী পালন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

সোকসাসের বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদের মিলনমেলা

ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গঠন করতে চায় জেনারেল ডাল্লা

টাংগাইলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত 

দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল‍্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত