শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বামীর অত্যাচারে ঘরছাড়া দুই সন্তানের জননী সন্তানদের পিতৃ অধিকার চান

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১০:১৯ অপরাহ্ন

প্রথম স্ত্রী থাকা সত্বেও প্রেমের ফাঁদে ফেলে মুক্তা আক্তারকে বিয়ে করেন সিদ্ধিরগঞ্জের একটি প্রভাবশালী পরিবারের সন্তান আবুল কালাম আজাদ ওরফে রাসেল।

আর ভালোবাসার টানে সবকিছুকে উপেক্ষা করে ফরিদপুরের রাজবাড়ি থেকে রাসেলের হাত ধরে সিদ্ধিরগঞ্জে চলে আসেন মুক্তা। কিন্তু বিধি বাম রাসেল তাকে নিজ বাড়িতে না নিয়ে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ভাড়া বাসায় নিয়ে রাখেন স্ত্রী মুক্তাকে।

এরপরও মুক্তা স্বামী এবং শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে একসাথে সূখে থাকার স্বপ্ন দেখে এই ভেবে যে, একটা সময় সবকিছু ঠিক হবে। 

কিন্তু মুক্তার এ স্বপ্ন স্বপ্নই হয়ে রইলো। সংসারে সূখও স্থায়ী হলোনা। বছর না পেরুতেই প্রেমিক স্বামীর ভালোবাসা বদলে যেতে থাকে। মুক্তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। পাননি স্ত্রীর স্বীকৃতিও। এরই মধ্যে তাদের ঘরে আসে ফুটফুটে দুটি পুত্র সন্তান। কিন্তু পাষন্ড বাবা রাসেল সমাজে তার ওই দুই সন্তানের পরিচয়ও গোপন রাখে। একপর্যায়ে রাসেল নির্যাতন করে তাকে ঘর থেকে বেরও করে দেন। এরপর দুই অবুঝ সন্তানের পিতৃ অধিকার আদায়সহ নির্যাতনের প্রতিবাদে থানা পুলিশ ও আদালতের শরণাপন্ন হয়েও কোনো সহযোগীতা পাচ্ছে না ভুক্তভোগী দুই সন্তানের জননী। 

অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে রাসেল সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার  বিএনপি নেতা রওশন আলী ওরফে রওশন চেয়ারম্যানের বড় ছেলে। মুক্তা আক্তার ফরিদপুরের রাজবাড়ি গ্রামের একেন খানের মেয়ে।  

জানাগেছে, প্রথম স্ত্রী থাকা সত্বেও ২০২০ সালে প্রেমের সম্পর্ক স্থাপন করে মুক্তা আক্তারকে বিয়ে করেন আবুল কালাম আজাদ ওরফে রাসেল। তাদের সংসারে সাড়ে তিন বছরের এবং দুই মাস বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। বিবাহীত জীবনে অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন মুক্তা আক্তার।

ভুক্তভোগী মুক্তা আক্তারের অভিযোগ, বিয়ের পর রাসেল আমাকে কখনও স্ত্রীর অধিকার দিয়ে তার বাড়িতে নিয়ে যায় নি। আমার পরিচয় গোপন রেখে আমাকে ও আমার সন্তানদের সমাজের আড়াল করে রেখেছে।

সামাজিক কোন অনুষ্ঠানে কখনও আমাকে কিংবা আমার সন্তানদের কোথাও নিয়ে যায় নি, কারও সাথে পরিচয় করিয়ে দেয় নি। আমার সন্তানেরা দাদা-দাদীর আদর পায়নি কখনও। একদিনের জন্যও আমার ও আমার সন্তানদের শ^শুর বাড়িতে বেড়ানোর সুযোগ হয়নি।

বিয়ের প্রায় এক বছর পর থেকেই আমার উপর নির্যাতন চালাতে শুরু করে রাসেল। ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতো আমাকে। আমি আমার অধিকার নিয়ে কথা বলতে গেলেই রাসেল আমার উপর পাশবিক নির্যাতন চালায়। বাধ্য হয়ে আদালতে রাসেলের বিরুদ্ধে মামলাও দায়ের করেছি। মামলা থেকে বাঁচতে আমাকে নির্যাতন করবেনা মর্মে শর্ত দিয়ে আমার সাথে সংসার করতে থাকে।

এভাবে তিনবার সে প্রতিশ্রুতি দিয়েও নির্যাতন বন্ধ করেনি, আমাকে সামাজিকভাবে প্রকাশ্যেও আনেনি এবং তার পরিবারে আমাকে স্ত্রীর মর্যাদা প্রদান করেনি। 

মুক্তা আক্তার বলেন, আমি সিদ্ধিরগঞ্জ থানায় গত ১৬ জানুয়ারি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ আমাকে কোন সহযোগীতা করেনি। রাসেলের বাবা বিএনপি নেতা হওয়ায় তাদের পক্ষ হয়ে উল্টো পুলিশ আমাকে কথা শুনিয়েছে।

আমি আমার দুই সন্তান আল আরাফ রাফি ও আফ রাহিম ইসলাম’কে নিয়ে এখন রাসেলের ঘরছাড়া। আমি কারো কাছে ন্যায় বিচার পাইনি। তাদের ভয়ে কেউ আমার পক্ষে কথা বলে না। আমি আমার সন্তানদের পিতৃ অধিকার চাই। 

সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর বলেন মুক্তা নামে এক ভুক্তভোগী তার স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে রাসেলকে ডেকে  থানায় নিয়ে আসি পরবর্তীতে মুক্তা দাবি করেন তার দুই মাসের সন্তানকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটি মোসলেখা রেখে তার  সন্তানকে মুক্তার কাছে বুঝিয়ে দেই।

এবিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে রাসেলকে তার মোবাইলে একাদিকবার ফোন দিলেও সে রিসিভ করেননি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

ফেব্রুয়ারির নির্বাচন হবে যুগান্তকারী ও কলঙ্কমোচনের নির্বাচন

মসিকের জলাবদ্ধতা সমস্যা ও নিরসনে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন

খানসামায় শীতার্তদের পাশে এস.আই কাইয়ুম

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রামে নিয়োগ জালিয়াতি: কামাত আঙ্গারিয়া মাদ্রাসার সুপার গ্রেফতার

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

রাবিতে যোগ দিলেন ইরানি প্রফেসর

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক