বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে ব্যক্তিগত খামার ও বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ, থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ২৫ জুন ২০২৫ - ৩:২৬ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সাতকুড়ার পাড় এলাকায় একটি ব্যক্তিগত গরুর খামার ও ফলজ বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও বহিরাগতদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৪৫) গত ২৫ জুন নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর দাবি, গত ২১ জুন (শনিবার) তার বসতবাড়ির পেছনের আঙ্গিনায় অবস্থিত দীর্ঘদিনের লালিত দেশি-বিদেশি ফলজ গাছ, সুপারি বাগান এবং একটি গরুর খামার কেটে ফেলা হয়। এসব ধ্বংস করে জোর করে রাস্তা নির্মাণ করেন অভিযুক্তরা। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন স্থানীয় মোঃ তোজাম্মেল হক ওরফে বাচ্চু (৫৫), মোঃ মাহাবুবুর রহমান (৩৩), মোঃ আনোয়ার হোসেন (৩০), মোঃ আব্দুল মজিদ (৪৪), মোঃ এনামুল হক (১৯), মোঃ মিন্টু মিয়া (৩৫), মোঃ মফিজুল ইসলাম (৩৮), মোঃ মজনু মিয়া (৩০) সহ আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা বহিরাগত।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি পুরাতন রাস্তা ব্যবহার করে আসছিলেন, যা রফিকুল ইসলাম ও আঃ মান্নানের বাড়ির মাঝ দিয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে আঃ মান্নান রাস্তাটি বন্ধ করে দেন। এরপর প্রভাবশালী একটি মহল রফিকুল ইসলামের শান্ত স্বভাবের সুযোগ নিয়ে তার জমির ওপর বিকল্প রাস্তা তৈরি করে।

রফিকুল ইসলাম এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে অভিযোগ করলে, তিনি তদন্তে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ কাফিকে দায়িত্ব দেন। তবে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে।

এরপরও অভিযুক্তরা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জবরদস্তিমূলকভাবে রাস্তা নির্মাণ কার্যক্রম চালিয়ে যান। বিষয়টি জানার পর নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম রেজা জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও একাধিক উচ্ছৃঙ্খল আচরণ ও হুমকির অভিযোগ রয়েছে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, অর্ধশতাধিক আহত

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

কনসার্ট চলাকালে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আটক

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

জবি শিক্ষক সেকান্দারকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীদের মানববন্ধন

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

যশোরে প্রধান ডাকঘরের নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর দাবি হত্যা

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের; সেশনজটের আশঙ্কা

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হলেন যবিপ্রবির শিক্ষক