রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৪৮ অপরাহ্ন

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের একদল সন্ত্রাসী ছাত্রাবাসে প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর, কক্ষ ভাঙচুর, অস্ত্র প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও, হামলাকারীরা নগদ টাকা ছিনতাই করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে আজ রোববার যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতাকর্মীরা। মিছিল শেষে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বরাবর  একটি স্মারকলিপি প্রকৌশলী রশিদুল আমীনের কাছে প্রদান করা হয়, যেখানে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা কীভাবে ইনস্টিটিউটের গেট, শহীদ মিনার পার করে ছাত্রাবাসে হামলা চালাল, তা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন। সন্ত্রাসীদের বিচারের দাবিতে ক্যাম্পাস ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। আমি সন্ত্রাসীদের অনতিবিলম্বে বিচার ও শাস্তির দাবী জানাচ্ছি, যাতে করে ক্যাম্পাসের শিক্ষার্থীরা নির্ভয়ে পাঠদানে মনোযোগী হতে পারে।”

ছাত্রদলের দেওয়া স্মারকলিপিতে হামলায় জড়িত পাঁচজন ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে তাদের স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়েছে। তারা হলেন, রকি (কম্পিউটার ডিপার্টমেন্ট, ৭ম সেমিস্টার), তারিম (টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, ৭ম সেমিস্টার), আলভি (কম্পিউটার ডিপার্টমেন্ট, ১ম সেমিস্টার), নুর আলম (ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ৩য় সেমিস্টার), মাহিম (সিভিল ডিপার্টমেন্ট, ৩য় সেমিস্টার)।

সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।

অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার জানান, তিনি ছুটিতে আছেন। বর্তমানে ইনস্টিটিউটের দায়িত্বে আছেন প্রকৌশলী রশিদুল আমীন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রকৌশলী রশিদুল আমীন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে পাশের দুটি কক্ষ থেকে উচ্চস্বরে গান শোনা নিয়ে বিতর্কের একপর্যায়ে কিছু শিক্ষার্থী বাইরে গিয়ে বহিরাগতদের নিয়ে আসে।  তিনি আরও জানান, এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে পবিত্র কুমার বিশ্বাসকে।

হল সুপার প্রকৌশলী ওয়ালিয়ার রহমান আগামীকাল ক্যাম্পাসে আসলে ভিডিও ফুটেজ দেখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান পবিত্র কুমার বিশ্বাস।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

নড়াইলে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ

ময়মনসিংহে সাহিত্যে সংসদ মঞ্চ উচ্ছেদ করায় কবি সাহিত্যকদের ক্ষোভ

হাবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে নাসিম-রুশাদ

হাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

পুঠিয়ার শিবপুরে পবা হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল

গোপালগঞ্জে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১