শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

কৃষি গুচ্ছের দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় সারাদেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ।

তিনি জানান, বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, কার্যনির্বাহীর সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি নিয়েও আলোচনা হয়। যেখানে মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা-১% এবং উপজাতি/পার্বাত্যঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত হয়।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

পবিপ্রবি উপাচার্যের সাথে দুমকি থানার নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

মনের আনন্দে ধান কাটছে কৃষক

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

পাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম