শনিবার, 19 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১৯ জুলাই ২০২৫ - ৯:১৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তিনি।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদানে বিকেল ৫টার পর বক্তব্য শুরু করেন জামায়াত আমির। ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান। এর কিছুক্ষণ পর মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। এ সময় নেতারা তাকে ধরে রাখেন, তার খোলা মাথায় বাতাস করেন কেউ কেউ। ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করেন তিনি। ১ মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করলে ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন। বসা অবস্থাতেই বক্তৃতা চালিয়ে যান।

নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।’

আল্লাহ যাতে তাকে শহীদি মৃত্যু দেন, সেই কামনা করেন তিনি। এরপর ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

হবিগঞ্জ বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের ডাইনিং বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত 

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার

যশোর জেলা বিএনপির নেতৃত্বে সাবু-খোকন

উলিপুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত