মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো: গণধোলাইয়ের পর দুই কিশোর গ্যাং সদস্য আটক

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:৪৬ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের ধরে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা একটি কিশোর গ্যাংয়ের সদস্য। কী কারণে এ হামলা হয়েছে, তা জানতে তদন্ত চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তরা থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি এবং আইনি প্রক্রিয়া চলছে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮২.৮২%

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সিসিএস শাখার নতুন কমিটি গঠন

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

জমিয়তে তালাবা ইবি শাখার নেতৃত্বে মাহমুদুল ও শামীম

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান

নড়াইলে পুলিশের অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

মাভাবিপ্রবিতে ‘পর্দা কর্ণার’ স্থাপনের দাবি, প্রশাসনের দৃষ্টিপাত চান নারী শিক্ষার্থীরা

অফিস না করে বেতন উত্তোলনের অভিযোগ যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে