বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গাজার শরনার্থীদের চিকিৎসা সহযোগিতায় মিশরের সাথে আস ফাউন্ডেশনের চুক্তি

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বুধবার, ১৮ জুন ২০২৫ - ৮:১০ অপরাহ্ন

এম. ইউছুফ, চট্টগ্রাম:
চট্টগ্রামের সমাজসেবক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন গাজার শরনার্থীদের চিকিৎসার জন্য বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে ” আশ ফাউন্ডেশনের” চেয়ারম্যান হিসেবে মিশরের গিয়ে সে দেশের El-Judi মেডিকেলের সহিত চুক্তি স্বাক্ষর করেন।

রবিবার (১৫ই জুন) রাত ৮টায় কায়রোতে El Judi মেডিকেলের কনফারেন্স রুমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর ও ইকুইপমেন্ট হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মিশরের El-Judi মেডিকেলের CEO ডা. সাইদ মাহমুদ এবং আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের প্রথম সংগঠন হিসেবে ASH Foundation সফলভাবে চুক্তিবদ্ধ হয়েছে মিশরের কায়রোস্থ নাসের সিটির মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান El-Judi Medical Center এর সাথে। এটি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

চুক্তির অংশ হিসেবে আশ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আধুনিক মানের রিমোট কন্ট্রোল অপারেটেড হসপিটাল বেড এবং অপারেশন থিয়েটারের জন্য চাহিদা অনুযায়ী একটা আধুনিক মেশিন মেডিকেল সেন্টারে হস্তান্তরিত হয়। প্রোগ্রামে ফাউন্ডেশনের মিশরস্থ স্থানীয় নিবেদিতপ্রাণ দায়িত্বশীলগণ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ চুক্তির মূল বিষয়বস্তু ছিল: – ASH Foundation কায়রোস্থ এই মেডিকেল সেন্টারের ফ্যাসিলিটি বৃদ্ধিতে নিয়মিত অর্থায়ন করবে। বিপরীতে আশ ফাউন্ডেশনের রেফারেন্সে আসা গাজার শরনার্থীদের দেওয়া হবে: – সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা – সিজার ও নরমাল ডেলিভারি – মাইনর অপারেশন – ক্ষেত্রবিশেষে বিশেষ ছাড়ে অন্যান্য চিকিৎসাসেবা।

বর্তমানে প্রায় দেড় লক্ষ নির্যাতিত গাজাবাসী রাফা সীমান্ত হয়ে মিশরে অবস্থান করছে। চিকিৎসার অভাবে তারা দিন দিন দুর্বল ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। রোগ বৃদ্ধি হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এমন রোগীও আমরা পেয়েছি ও তাদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ভালোবাসা, দোয়া, অর্থায়নে ও মহান আল্লাহর দোয়াই ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সম্ভব হয়েছে। সকলের সম্মিলিত অংশগ্রহণে আরও বৃহৎ পরিসরে সেবার দ্বার উন্মোচিত হবে, ইনশাআল্লাহ! উল্লেখ্য যে,মানবিক সংস্থা “আশ ফাউন্ডেশনের” চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে দেশ ও দেশের বাইরে অসহায় মানুষের সাহায্য ও সহযোগিতা দিয়ে মানুষের মন জয় করে আসছেন। যা সত্যিই প্রশংসনীয় ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি এন্টি ড্রাগ সোসাইটির

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

হতদরিদ্রদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি: ঈদুল আজহায় বিতরণ হলো কোরবানির মাংস

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত

চুনারুঘাট সীমান্তে ফের ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বিএসএফ ২ জন আহত 

থিয়েটার কুবির নতুন নেতৃত্বে ইমতিয়াজ-তন্ময়