বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে আবারও করোনা আতঙ্ক, প্রস্তুতির ঘাটতিতে জনমনে শঙ্কা

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বুধবার, ১৮ জুন ২০২৫ - ৯:১২ অপরাহ্ন

কোভিড-১৯ মহামারির শুরুর দিকে যেটি বাংলাদেশের ‘এপিসেন্টার’ হিসেবে পরিচিতি পেয়েছিল, সেই নারায়ণগঞ্জে আবারও করোনার নতুন ভ্যারিয়েন্টের চোখ রাঙানি শুরু হয়েছে। সারা দেশে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হলেও নারায়ণগঞ্জে এখন পর্যন্ত পজিটিভ রোগী না পাওয়া গেলেও পর্যাপ্ত টেস্ট কিট না থাকায় উদ্বেগ বাড়ছে জনমনে।

বুধবার (১৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। তিনি জানান, “আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি রেখেছি। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের জন্য বিশেষ বেড প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় ২ থেকে ৩টি আইসোলেটেড বেড রাখা হয়েছে। হাসপাতালের ডাক্তার-নার্সদের মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে।”

টেস্ট কিট সংকটে শঙ্কা
তবে এখনও পর্যন্ত করোনার টেস্ট কিট নারায়ণগঞ্জে এসে পৌঁছায়নি। এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, “আগের কোভিডের সময়ের ওষুধ ও টেস্ট কিটের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে কিট আনতে একটু সময় লাগছে। তবে দ্রুতই কিট চলে আসবে বলে আশা করছি। এবার আর র‍্যাপিড টেস্ট হবে না। শুধুমাত্র যাদের টেস্ট প্রয়োজন মনে হবে, তাদেরই টেস্ট করানো হবে।”

তিনি আরও জানান, “ঢাকায় করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল রয়েছে। যদি নারায়ণগঞ্জে কোনো করোনা পজিটিভ রোগী পাওয়া যায়, তাহলে তাকে ঢাকায় রেফার করা হবে।”

নারায়ণগঞ্জে এখনও পজিটিভ রোগী নেই
করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, “কোভিড-১৯ মহামারির প্রথম দিকে নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি সংক্রমিত হলেও এবারের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়নি।”

জনমনে শঙ্কা
এদিকে সাত বছর আগের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নগরবাসীর অনেকেই নতুন করে সংক্রমণের আশঙ্কায় সতর্ক হচ্ছেন। বিশেষ করে টেস্ট কিটের ঘাটতি ও পূর্ণাঙ্গ প্রস্তুতির অভাবে অনেকেই প্রশ্ন তুলেছেন, নারায়ণগঞ্জ কি প্রস্তুত রয়েছে নতুন ঢেউ সামলাতে?

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

যশোর জেনারেল হাসপাতালে এইডসে আক্রান্ত গর্ভবতীর সিজারের সিদ্ধান্ত, নেই চিকিৎসক

পাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু

পতনের আগেই আত্মীয়দের পালানোর বার্তা দিয়েছিলেন, নেতাকর্মীদের কথা ভাবেনি হাসিনা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‌্যালি ও আলোচনা সভা

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন

ইবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে এক যুবক আটক

নিজের মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা, পিতা গ্রেফতার।

ইসরায়েল-ইরান সংঘাতে ট্রাম্পের আচরণে নাটকীয় পরিবর্তন